Posts

বেক্সিমকোর ''ইভেরা টুয়েলভ'' সেবনে ৫ দিনে করোনা থেকে মুক্তি

Image
বেক্সিমকো ফার্মার ওষুধ 'ইভেরা টুয়েলভ' সেবনে মাত্র পাঁচ দিনে করোনা নিরাময়। ঢাকার দোহার থানার ১১ পুলিশ সদস্যের ওপর প্রয়োগে মাত্র ৫ দিনেই সুফল পেয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৭০০ রোগীর মধ্যে ৬৬৫ জনই সুস্থ হয়েছে। চিকিৎসকেরা বলছেন, ইভেরা আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন একসঙ্গে ব্যবহারে ৯৫ শতাংশ করোনা পজিটিভ রোগীর নেগেটিভ ফল আসছে। দেশে বেড়েই চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার প্রতিষেধক ও চিকিৎসা নিয়ে একযোগে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। করোনা মহামারিতে আশার আলো দেখাচ্ছে বেক্সিমকো ফার্মার ইভেরা টুয়েলভ নামের ওষুধ। যার জেনেরিক নাম আইভারমেকটিন। ১৭ মে ঢাকার দোহার থানার ১৬ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। ১৯ মে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে পাঠানো হয়। ১২ জনের মধ্যে ১১ জনকে বেক্সিমকোর উৎপাদিত ওষুধ 'ইভেরা টুয়েলভ' সাথে ডক্সিসাইক্লিন দেয়া হয়। পাঁচদিন পর করোনা পরীক্ষায় ১১ জনই নেগেটিভ হন। যাকে খাওয়ানো হয়নি তিনই...

বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসায় রেমডেভিসির সরবরাহ শুরু করেছে এসকেএফ

Image
স্টাফ রিপোর্টার: করোনা প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির বাজারজাত করার অনুমোদন পেয়েছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ রোববার ঔষধ প্রশাসন এই অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পর এসকেএফ ইতিমধ্যে ১৩টি হাসপাতালকে এই ওষুধ সরবরাহ করেছে। এসকেএফের উৎপাদন করা রেমডেসিভিরের বাণিজ্যিক নাম ‘রেমিভির’।রেমডেসিভির বাজারজাতের অনুমোদনের ব্যাপারে জানতে চাইলে ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এসকেএফকে ওষুধটি বাজারজাতের অনুমতি দিয়েছে। তারা এটা করোনা ভাইরাসের চিকিৎসার জন্য অনুমোদিত সরকারি ও বেসরকারি হাসপাতালে সরবরাহ করতে পারবে।রেমডেসিভির উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ঔষধ প্রশাসন গত মার্চ মাসে ওষুধটি জরুরি ভিত্তিতে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। অনুমোদনের পরপরই এসকেএফ–এর ফরমুলেশন বিজ্ঞানীরা মার্চ মাসের মাঝামাঝি থেকে রেমডেসিভির নিয়ে কাজ শুরু করেন। এসকেএফ মের প্রথম সপ্তাহে এর উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ঔষধ প্রশাসন আজ এটি বাজারজাতে...

এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা সর্বোচ্চ ২২০০ টাকা

Image
স্টাফ রিপোর্টার: জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা সর্বোচ্চ দুই হাজার ২শ টাকা হারে ফিতরা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ ফিতরা চূড়ান্ত করা হয়।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ছিল। তার আগের বছরে ছিল সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা।

শতভাগ করোনা সারবে চারদিনেই, কার্যকর এন্টিবায়োটিক আবিষ্কার

Image
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বায়োটেক কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস দাবি করেছে, তারা এমন একটি অ্যান্টিবডি তৈরি করেছে যা একজন মানুষকে কয়েকদিনেই কোভিড-১৯ থেকে সুস্থ করে তুলতে পারবে এবং ভাইরাস প্রতিরোধী করে ফেলতে পারবে। শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডক্টর হেনরি জি এই যুগান্তকারী ঘোষণা দেন। সোরেন্টো থেরাপিউটিকস জানিয়েছে, তাদের এই অ্যান্টিবডি ‘শতভাগ কার্যকর’ এবং রোগীকে মাত্র চার দিনেই করোনামুক্ত করবে। তারা এখন দিন রাত কাজ করে চলেছে সরকারিভাবে এর অনুমোদনের জন্য। সোরেন্টোর গবেষকরা কোটি কোটি অ্যান্টিবডি বিশ্লেষণ করে এই প্রতিরোধক আবিস্কার করেছে। এর নাম দেয়া হয়েছে এসটিআই-১৪৯৯। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, এসটিআই-১৪৯৯ নিজেকে করোনাভাইরাসের সাথে আবদ্ধ করে ফেলে, ফলে সেটি আর অন্য কোষে সংক্রমিত হতে পারে না এবং চার দিনের এটিকে মানব দেহ থেকে বের করে দেয়। যদি সুস্থ ব্যক্তির শরীরে এই অ্যান্টিবডি প্রবেশ করানো হয় তাহলে, তার শরীর করোনা প্রতিরোধী হয়ে যাবে ভ্যাকসিন বা টিকা বাজারে ছাড়ার আগেই এই অ্যান্টিবডির মাধ্যমে চিকিৎসা শুরু হয়ে যেতে পারে। এই অ্যান্টি...

ট্রেনে ভারত থেকে পেঁয়াজ আসছে দুই হাজার টন

Image
স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণের ঝুঁকি আছে, এই যুক্তিতে পশ্চিমবঙ্গ সরকার বেনাপোল এবং হিলিসহ অন্যান্য স্থলবন্দর বন্ধ রেখেছে। ফলে বাধ্য হয়েই মোদির বিজেপি সরকারকে আপাতত রেলের ওপরই ভরসা করতে হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। কারণ ভারতের পেঁয়াজ চাষীদের বাঁচাতে বাংলাদেশের বাজার ধরা চাই-ই। করোনার কারণে বন্ধ থাকা স্থলবন্দরগুলো গত এপ্রিল মাসের শেষ দিনে সীমিত আকারে চালু হওয়ার তিনদিন পরেই স্থানীয়দের বাধায় পেট্রাপোল-বেনাপোল স্থল বন্দরে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে দিল্লিকে জানিয়ে দেন তারা আপাতত স্থলবন্দর খুলে দিতে রাজি নন। তিনি বলেন, পেট্রাপোলের ক্ষেত্রে কিছু পাবলিক ইস্যু আছে। সীমান্তের মানুষ কিছুটা ইমোটিভ কমোশনে আছেন। ফলে স্থলবন্দর চালু করা যাচ্ছে না। কিন্তু ভারত সরকার রমজানে বাংলাদেশের পেঁয়াজের বাজার ধরার ধান্দায় পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে জানায়, বাংলাদেশে মালপত্র পাঠানোর ক্ষেত্রে ‘ভারতের একটা আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে’। এরপরই সড়কপথের বিকল্প হিসেবে দেশটির কেন্দ্রীয় সরকার রেলপথে পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী মহা...

অতিরিক্ত বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক, কুমিল্লায় অফিস ঘেরাও

Image
সরেজমিনে বেলা ১১ টায় বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায়, দুই শতাধিক নারী-পুরুষ বিদ্যুৎ বিলের কপি হাতে নিয়ে বিক্ষোভ করছে। অতিরিক্ত বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এ সময় অফিসের দায়িত্বরত কর্মকর্তারা অফিসের ভেতরে অবস্থান করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। গ্রাহকরা জানায়, করোনা ভাইরাস সংক্রমনের কারনে এমনিতেই সাধারণ মানুষ গৃহবন্ধি হয়ে আছে। উপার্জন না থাকায় খেয়ে না খেয়ে কোন রকম দিনাপাত করছে। এর উপর বিদ্যুৎ অফিসের লোকজন অতিরিক্ত বিল তৈরী করে বাড়িতে পাঠিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরও গত দু’মাসের বিলের জরিমানাসহ একসাথে দেয়া হয়েছে। গ্রাহকরা অভিযোগ করে আরো বলেন, মিটারের কাছে না গিয়ে অফিসে বসে ইচ্ছেমতো বিল তৈরী করা হচ্ছে। ফলে বিদ্যুৎ বিলের কাগজের সাথে মিটারে ব্যাবহৃত রিডিংয়ের মিল নেই। অফিসে বসে মনগড়া বিল তৈরী করার কারনে ব্যবহৃত রিডিংয়ের চেয়ে অতিরিক্ত রিডিং বিল করা হয়েছে। ভুক্তভোগী রাসেল, স্বপন জানান, পালাপাড়া বিদ্যুৎ অফিসের লোকজন অফিসে বসে মনগড়া বিদ্যুৎ বিল তৈরী করে। এ বিষয়ে যোগাযোগ করলে দায়িত্বে থাকা লোকজন জানান, এ মাসে বিল দিয়ে যান। পরের মাস থেকে ঠিক করে দেব...

ঘোড়াঘাট পৌর মেয়রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ‌ সম্মেলন

Image
টি.এম.মাহবুব ঘোড়াঘাট, (দিনাজপুর): বুধবার সকালে মেয়র আব্দুস সাত্তার মিলন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি উপস্থিত সাংবাদিকগনের সামনে তার অভিযোগগুলি পেশ করেন তিনি বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরনের সময় আওয়ামী যুবলীগের হাতে সন্ত্রাসী হামলার শিকার হই ও ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক ইফতেখার আহমেদ বাবু। তিনি বলেন, বিকাল ৪ টার পরে উপজেলা সদরে অবস্থিত ওসমানপুরে দিনাজপুর-৬ এর মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শিবলী সাদিক (এম.পি) মহোদয়ের নির্দেশে পবিত্র মাহে রমজানের ইফতার বিতরন চলাকালীন সময়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর যুবলীগের আহ্বায়ক নান্নু দলবল নিয়ে হঠাৎ করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পিস্তল ধারালো চাকু সহ আমাকে ও ইফতেখার আহমেদ বাবুর উপর হামলা চালায় এবং মারপিট করে রক্তাক্ত করে। পৌর মেয়র বলেন, কোন জনপ্রনিধির গায়ে হাত তোলা মানে সরকারের গায়ে হাত তোলা কারণ জনপ্রতিনিধিরা সরকারেরই অংশ।তিনি আরও বলেন আমি মাননীয় এম.পি মহোদয়ের নির্দেশে পবিত্র মাহে রমজানের ইফতার বিতরন করতে গিয়েছিলাম। এম.পি মহোদয়ের এই মহতি উদ্যোগগুলো প্রশ্নবিদ্ধ করার জন্যই এই সন্ত্রাসী হামলা। এমপি মহোদ...