Posts

যুক্তরাজ্যের মোটরসাইকেল মেনুফেকচারিং কোম্পানি রয়েল ইনফিল্ড বাংলাদেশের বাজারে।

Image
  নিজস্ব ডেস্ক: ইফাদ অটোসের হাত ধরে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে যুক্তরাজ্যের স্বনামধন্য মোটরসাইকেল মেনুফেকচারিং কোম্পানি রয়াল এনফিল্ড। ইফাদ অটোস উর্দ্ধতন কর্তৃপক্ষ বলেন সরকার যদি বেশি সিসি অর্থাৎ ৩৫০ সি.সি অনুমোদন দেন তাহলে তারা রয়েল এনফিল্ড এর লেটেস্ট মডেল গুলো বাজারে আনতে পারবেন। তাদের ভবিষ্যতে বাংলাদেশে ইফাদ অটোস এবং রয়াল এনফিল্ড যৌথ কারখানা করার জন্য বিনিয়োগ করবেন বলে আশ্বস্ত করেন।

VoLTE সম্পর্কে বিস্তারিত আলোচনা

Image
আপনি এতদিনে বাংলাদেশে অবশ্যই  ৪জি  নেটওয়ার্ক ব্যবহার করে ফেলেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই ৪জি নেটওয়ার্কের ইম্প্রুভড ইন্টারনেট স্পিড থেকে মুগ্ধ হয়েছেন। তবে আমরা যারা রেগুলার ৪জি ইন্টারনেট ব্যবহার করি তাদের সবসময়ই একটা সমস্যা থেকেই যায়। আর তা হচ্ছে ফোন-কল। স্মার্টফোন যদি 4G Only নেটওয়ার্ক মোডে সেট করা থাকে, তাহলে ফোনে কোন কল আসে না এবং ফোন থেকে কন কলও যায়না। আর অটোমেটিক নেটওয়ার্ক মোডে রাখলে প্রত্যেকবার কল আসার সময় এবং কল করার সময় নেটওয়ার্ক ৪জি থেকে ডাউনগ্রেড হয়ে ৩জি হয়ে যায়। এর কারন হচ্ছে, বাংলাদেশে এতদিন শুধুমাত্র ৪জি ইন্টারনেট চালু হয়েছে, VoLTE চালু হয়নি। VoLTE এর অর্থ হচ্ছে Voice over LTE। এর নাম শুনেই নিশ্চই ধারনা করতে পারছেন যে VoLTE এর সাহায্যে ৪জি নেটওয়ার্কে কথা বলা বা ফোন-কল করা সম্ভব হবে। তবে আমরা অনেক বছর আগে থেকে যে সাধারন ফোন-কলের সাথে পরিচিত তেমন ফোন কল নয়। VoLTE ব্যবহার করে করা ফোন কলে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে যেগুলো ৩জি এবং ২জি ফোন কলে পাওয়া যায়না। VoLTE কি এবং এটার এক্সট্রা সুবিধাগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি আজকে। তার আগে জানিয়ে রাখি, VoL...

ঘোড়াঘাট পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা

Image
টি.এম.মাহবুব ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট পৌরসভার  আজ মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে ২০২০ -২০২১অর্থ বছরে সর্বমোট ২৩ কোটি ১৪ লক্ষ ২৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন। গত ২০১৯-২০২০ ইং অর্থ বছরে বাজেটের পরিমান ছিল ২২ কোটি  ৬২ লক্ষ ৭৮ হাজার ২৫ টাকা। বাজেটের রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৮৭ হাজার ৬শ ৬০ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২লক্ষ ২৭ হাজার টাকা,উদ্বৃত্ত ১,৬০,৫৬০ টাকা করোনা ভাইরাসের  জন্য ব্যয় করা হবে । যা পরবর্তীতে অর্জন করতে পারলে বিদ্যুতায়ন, স্যানিটেশন খাতে ব্যয় করা হবে। বাজেটে নতুন কোন কর আরোপ ছাড়ায় শিক্ষা, স্বাস্থ্য  ও পানি নিস্কাশনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট উপস্থাপন কালে উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, হিসাব রক্ষক শাহাদত হোসেন, সহকারী কর নির্ধারক মাজেদুর রহমান মুকুল, কাউন্সিলার আব্দুল কাদের মিয়া, মোছাঃ ফেরদৌসী বেগম, মোছাঃ আয়শা সিদ্দিকা প্রমুখ।

বয়লার মুরগির পরিবর্তে আসছে দেশি বয়লার (এমসিটিসি) মুরগি

Image
স্টাফ রিপোর্টার : দেশের মোট মাংসের চাহিদার শতকরা ৪০-৪৫ শতাংশ আসে পোল্ট্রি থেকে। যার অর্ধেকের বেশি আসে বাণিজ্যিক ব্রয়লার থেকে এবং এর জাত পুরোটাই আমদানি নির্ভর। ফলে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু উপযোগী জাতের সংকট পোল্ট্রি খাতে রয়েই গেছে। সাথে স্বাদের বিষয়টিতো রয়েছেই। আর এই বাস্তবতা মাথাই রেখেই বছর দু’এক আগে একটি অধিক মাংস উৎপাদনকারী মুরগির জাত উদ্ভাবন করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। দেশীয় জার্মপ্লাজম ব্যবহার করে ধারাবাহিক সিলেকশন ও ব্রিডিং এর মাধ্যমে দেশীয় পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী মুরগির এই জাতটির নামকরণ করা হয় “মাল্টি কালার টেবিল চিকেন (এমসিটিসি)। নতুন এ জাতের এ মুরগিগুলো মিশ্র রং এর হওয়ায় এই নামকরণ করা হয়। বিএলআরআইয়ের গবেষণা খামারে এ নতুন জাত নিয়ে প্রায় দশ বছর ধরে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে। বর্তমানে এ মুরগির উৎপাদন দক্ষতা, বয়সভেদে পুষ্টির চাহিদা, রোগপ্রতিরোধ ক্ষমতা, ভ্যাকসিন তালিকা প্রণয়ন, লাভ-ক্ষতির অর্থনৈতিক বিশ্লেষণ, মাংসের গুণাগুণ ও ভোক্তা পর্যায়ে গ্রহণযোগ্...

বেক্সিমকোর ''ইভেরা টুয়েলভ'' সেবনে ৫ দিনে করোনা থেকে মুক্তি

Image
বেক্সিমকো ফার্মার ওষুধ 'ইভেরা টুয়েলভ' সেবনে মাত্র পাঁচ দিনে করোনা নিরাময়। ঢাকার দোহার থানার ১১ পুলিশ সদস্যের ওপর প্রয়োগে মাত্র ৫ দিনেই সুফল পেয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৭০০ রোগীর মধ্যে ৬৬৫ জনই সুস্থ হয়েছে। চিকিৎসকেরা বলছেন, ইভেরা আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন একসঙ্গে ব্যবহারে ৯৫ শতাংশ করোনা পজিটিভ রোগীর নেগেটিভ ফল আসছে। দেশে বেড়েই চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার প্রতিষেধক ও চিকিৎসা নিয়ে একযোগে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। করোনা মহামারিতে আশার আলো দেখাচ্ছে বেক্সিমকো ফার্মার ইভেরা টুয়েলভ নামের ওষুধ। যার জেনেরিক নাম আইভারমেকটিন। ১৭ মে ঢাকার দোহার থানার ১৬ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। ১৯ মে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে পাঠানো হয়। ১২ জনের মধ্যে ১১ জনকে বেক্সিমকোর উৎপাদিত ওষুধ 'ইভেরা টুয়েলভ' সাথে ডক্সিসাইক্লিন দেয়া হয়। পাঁচদিন পর করোনা পরীক্ষায় ১১ জনই নেগেটিভ হন। যাকে খাওয়ানো হয়নি তিনই...

বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসায় রেমডেভিসির সরবরাহ শুরু করেছে এসকেএফ

Image
স্টাফ রিপোর্টার: করোনা প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির বাজারজাত করার অনুমোদন পেয়েছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ রোববার ঔষধ প্রশাসন এই অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পর এসকেএফ ইতিমধ্যে ১৩টি হাসপাতালকে এই ওষুধ সরবরাহ করেছে। এসকেএফের উৎপাদন করা রেমডেসিভিরের বাণিজ্যিক নাম ‘রেমিভির’।রেমডেসিভির বাজারজাতের অনুমোদনের ব্যাপারে জানতে চাইলে ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এসকেএফকে ওষুধটি বাজারজাতের অনুমতি দিয়েছে। তারা এটা করোনা ভাইরাসের চিকিৎসার জন্য অনুমোদিত সরকারি ও বেসরকারি হাসপাতালে সরবরাহ করতে পারবে।রেমডেসিভির উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ঔষধ প্রশাসন গত মার্চ মাসে ওষুধটি জরুরি ভিত্তিতে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। অনুমোদনের পরপরই এসকেএফ–এর ফরমুলেশন বিজ্ঞানীরা মার্চ মাসের মাঝামাঝি থেকে রেমডেসিভির নিয়ে কাজ শুরু করেন। এসকেএফ মের প্রথম সপ্তাহে এর উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ঔষধ প্রশাসন আজ এটি বাজারজাতে...

এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা সর্বোচ্চ ২২০০ টাকা

Image
স্টাফ রিপোর্টার: জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা সর্বোচ্চ দুই হাজার ২শ টাকা হারে ফিতরা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ ফিতরা চূড়ান্ত করা হয়।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ছিল। তার আগের বছরে ছিল সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা।