করোনা ভ্যাকসিন পরীক্ষায় শতভাগ সাফল্য


করোনা মহামারি নিয়ন্ত্রণে আরও নতুন এক সুখবর সামনে এসেছে। প্রথমবারের মতো করোনাভাইরাস ভ্যাকসিন পরীক্ষায় শতভাগ সফল হওয়ার দাবি করেছেন চীনা গবেষকরা। তারা বানরের শরীরে ওই ভ্যাকসিন বা প্রতিষেধক প্রয়োগ করে সফল হয়েছেন।
গবেষকদের দাবি, চীনা সংস্থা ‘সিনোভ্যাক বায়োটেক’ এই ভ্যাকসিন তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে পিকোভ্যাক (PiCoVacc)। আর ওই সংস্থার গবেষকদের পরীক্ষাতেই এসেছে ইতিবাচক ফলাফল।
ভারতীয় বানরের প্রজাতি ‘রেসাস ম্যাকাকেস’-এর শরীরে এই প্রতিষেধক কাজ করেছে বলে জানা গিয়েছে।
গত ৬ মার্চ সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি রিসাস ম্যাকাকিউস প্রজাতির একদল বানরের শরীরে নতুন ভ্যাকসিনটি প্রয়োগ করেন চীনা গবেষকরা। এর তিন সপ্তাহ পরে বানরগুলোকে করোনাভাইরাসের সংস্পর্শে নেয়া হয়।
এক সপ্তাহ পরে দেখা যায়, যেসব বানরের শরীরে বেশি মাত্রায় ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তাদের ফুসফুসে করোনার উপস্থিতি নেই।
এপ্রিলের মাঝামাঝি থেকেই ওই ভ্যাকসিন তৈরির কাজ করছে চীনা গবেষকরা। ইতিমধ্যে তারা মানবদেহেও পিকোভ্যাকের ট্রায়াল শুরু করেছে। অন্যদিকে চীনের মিলিটারি ইনস্টিটিউটের তৈরি আরও একটি ভ্যাকসিন পরীক্ষা চলছে মানব শরীরে।
এদিকে দিন দুয়েক আগে ইঁদুরের ওপর চালানো ভ্যাকসিনের পরীক্ষায় সফল হওয়ার দাবি করেছেন ইতালীয় গবেষকরা।
তারা জানান, ইঁদুরের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি করার পর তা মানব কোষেও কাজ করবে। রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার এই প্রতিষেধক তৈরি করেছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, এই প্রতিষেধক ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে। এবার এটি মানব দেহেও প্রয়োগ করলে সফলতা মিলবে।
রোম থেকে এই দাবির পর নড়েচড়ে বসেছে বিশ্ব।

Comments

Popular posts from this blog

১৪০ পদে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এ ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি